কেন ‘নাগরিক’

দেশের খেটে খাওয়া সাধারণ নাগরিক বর্তমানে আরএসএস নিয়ন্ত্রিত হিন্দুত্ববাদী সরকারের হাতে পড়ে গত এক দশকের বেশি সময় ধরে ক্রমাগত কোণঠাসা। চরম আর্থিক অসাম্য মূল্যবৃদ্ধি ও বেকারত্বের ধাক্কায় পিঠ তার ঠেকে যাচ্ছে দেওয়ালে। সরকার এমন সব আইন আনছে যে, দেশের বৈধ নাগরিকেরাও অ-নাগরিক হয়ে যাওয়ার ভয়ে ত্রস্থ। হিন্দুত্ববাদী ইকোসিস্টেমের কার্যকলাপে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই। তারা ট্রেনে বাসে পথে ঘাটে নিজ বাড়িতে আক্রান্ত রক্তাক্ত। ধর্ম সংস্কৃতি শিক্ষা— সব জায়গায় গায়ের জোরে গুঁজে দেওয়া হচ্ছে হিন্দুত্ব। নাগরিকেরা কি খাবে কি পরবে কি ভাষায় কথা বলবে, তার ওপরেও জোর খাটাচ্ছে এই চক্র। এদিকে রাজ্যের ক্ষমতাসীন দলের নেতা-নেত্রীরাও দুর্নীতির পাঁকে গলা পর্যন্ত ডুবে আছে। বিনা দোষে চাকরি খোয়াচ্ছে হাজার হাজার যোগ্য তরুণ তরুণী। তাবড় সংবাদ মাধ্যম বিজেপি-তৃণমূল বাইনারির মধ্যে আটকে— যেন অন্য কোনও বিরোধী কণ্ঠস্বরের অস্তিত্ব নেই। অন্য স্বর বা ভিন্ন স্বরের কণ্ঠরোধ করার সমস্ত আয়োজন সম্পন্ন। এই সময়ে প্রতিবাদের এক স্পষ্ট এবং জোরালো কণ্ঠ হয়ে উঠবে ‘নাগরিক’ – এই আমাদের বিশ্বাস। বাজারি খেউরে গা না-ভাসিয়ে ‘নাগরিক’ কার্যকর কোনও প্রতিবাদ করতে পারছে কিনা, মানুষের লাঞ্ছনার ছবি আর তার বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদের কথা তুলে ধরতে পারছে কিনা ভবিষ্যৎ বলবে, পাঠক বলবেন। ‘নাগরিক’ যাত্রা শুরু করেছে ৬ মে ২০২৪।
‘নাগরিক’ আপনার সহযোগিতা প্রার্থনা করে। 

সম্পাদক

শান্তনু দত্ত চৌধুরী

সম্পাদকমণ্ডলী

মিলন দত্ত,সৌর বসু,ড. সিদ্ধার্থ সেন,
অমিতাভ সিংহ,মজিবুর রহমান, মনিরুল হক,
শুভাশিস মজুমদার

সৌর বসু কর্তৃক সীমান্ত পল্লী, শান্তিনিকেতন, বীরভূম,পিন ৭৩১২৩৫ থেকে প্রকাশিত।

nagorik0240@gmail.com

8017804019 / 9434022512

nagorik.co.in